এসএসসি ২০২৬ ঢাকা বোর্ড রসায়ন পরীক্ষার এমসিকিউ প্রশ্ন | SSC 2026 Chemistry MCQ Question Dhaka Board Bangla Version
টর্পেডো | ১৩২ | ৫৪৫৬/২০২৬
বহুনির্বাচনি অভীক্ষা
রসায়ন
[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী]
সময়—২৫ মিনিট | বিষয় কোড : ১ ৩ ৭
পূর্ণমান—২৫ | সেট : ঘ
দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।
১। কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি?
(ক) C₂H₅OH
(খ) H₂O
(গ) O₂
(ঘ) I₂
নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
AlCl₃(s) + H₂O(l) → ‘X’ + HCl(aq)
২। উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের?
(ক) প্রশমন
(খ) পানিয়োজন
(গ) পানি বিশ্লেষণ
(ঘ) প্রতিস্থাপন
৩। উদ্দীপকের ‘X’ যৌগটি—
i. এন্টাসিডের উপাদান
ii. পানিতে অদ্রবণীয়
iii. ক্ষার ধর্ম প্রদর্শন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪। সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা কত?
(ক) +2
(খ) +4
(গ) +5
(ঘ) +6
৫। HCl(aq) + NaOH(aq) → NaCl(aq) + H₂O বিক্রিয়ায় দর্শক আয়ন কোনটি?
(ক) H⁺
(খ) Cl⁻
(গ) OH⁻
(ঘ) Na⁺
৬। ম্যাগনেসিয়াম নাইট্রেটের বিয়োজনে উৎপন্ন হয় কোনটি?
(ক) নাইট্রিক অক্সাইড
(খ) নাইট্রাস অক্সাইড
(গ) নাইট্রোজেন ডাই অক্সাইড
(ঘ) নাইট্রোজেন
৭। নাইট্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় বিক্রিয়া তাপের মান 180 kJ হলে, বিক্রিয়াটি—
i. দহন বিক্রিয়া
ii. সংযোজন বিক্রিয়া
iii. উভমুখী বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৮। নিচের কোনটি অ্যালকান্যাল?
(ক) C₃H₈O₂
(খ) C₃H₆O₂
(গ) C₃H₈O
(ঘ) C₃H₆O
৯। অকটেনের ভৌত অবস্থা কীরূপ?
(ক) কঠিন
(খ) তরল
(গ) গ্যাসীয়
(ঘ) কঠিন তরল মিশ্রণ
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
CₙH₂ₙ₊₁OH ⎯⎯(গাঢ় H₂SO₄)→ X + H₂O
[যেখানে n = 2]
১০। উদ্দীপকের বিক্রিয়াটি ব্যবহৃত হয়—
(ক) খাদ্য সংরক্ষক হিসেবে
(খ) ডেরালিন তৈরিতে
(গ) পারফিউম শিল্পে
(ঘ) নিরুদক হিসেবে
১১। উদ্দীপকের ‘X’ যৌগটি থেকে প্রস্তুত করা যায়—
i. গ্লাইকল
ii. অ্যালকোহল
iii. পলিমার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১২। টিনের প্রতীক কোনটি?
(ক) Sn
(খ) Sb
(গ) Ti
(ঘ) Te
১৩। 3d অরবিটাল এর ক্ষেত্রে কোন মানটি সঠিক?
(ক) n = 3 এবং l = 0
(খ) n = 3 এবং l = 1
(গ) n = 3 এবং l = 2
(ঘ) n = 3 এবং l = 3
১৪। ⁶⁰Co আইসোটোপ—
i. ক্যান্সার কোষকে ধ্বংস করে
ii. থাইরয়েড চিকিৎসায় ব্যবহৃত হয়
iii. গামা রশ্মি বিকিরণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৫। পর্যায় সারণির ল্যান্থানাইড সারির মৌলগুলো কোন পর্যায় ও গ্রুপে অবস্থিত?
(ক) 6 নং পর্যায় ও 2 নং গ্রুপ
(খ) 6 নং পর্যায় ও 3 নং গ্রুপ
(গ) 7 নং পর্যায় ও 2 নং গ্রুপ
(ঘ) 7 নং পর্যায় ও 3 নং গ্রুপ
১৬। মুদ্রা ধাতু কয়টি?
(ক) 2টি
(খ) 3টি
(গ) 4টি
(ঘ) 5টি
১৭। অবস্থান্তর মৌলগুলো—
i. 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপে অবস্থিত
ii. প্রভাবক হিসেবে কাজ করে
iii. রঙিন যৌগ গঠন করে না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৮। Sc মৌলটির যোজ্যতা ইলেকট্রন কয়টি?
(ক) 1টি
(খ) 2টি
(গ) 3টি
(ঘ) 4টি
১৯। অ্যামোনিয়াম ফসফেট যৌগে পরমাণু সংখ্যা কয়টি?
(ক) 4টি
(খ) 8টি
(গ) 16টি
(ঘ) 20টি
২০। সালফারের সংকেত কোনটি?
(ক) S₈
(খ) S₄
(গ) S₂
(ঘ) S
নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
10 gm কার্বনের সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের বিক্রিয়ায় 32 gm উৎপাদ পাওয়া গেল।
২১। উদ্দীপকে কী পরিমাণ অক্সিজেন ব্যবহৃত হয়েছে?
(ক) 13.33 gm
(খ) 16 gm
(গ) 26.67 gm
(ঘ) 53.33 gm
২২। উৎপাদের শতকরা পরিমাণ কত?
(ক) 87.26%
(খ) 84.54%
(গ) 81.81%
(ঘ) 72.73%
২৩। STP তে ক্লোরিন গ্যাসের ঘনত্ব কত?
(ক) 1.7 g/L
(খ) 1.88 g/L
(গ) 1.96 g/L
(ঘ) 2.05 g/L
২৪। CH₂O স্থূল সংকেতটি নির্দেশ করে—
i. চিনি
ii. গ্লুকোজ
iii. ইথানয়িক এসিড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৫। অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
(ক) K₂Cr₂O₇
(খ) H₃PO₃
(গ) H₃PO₄
(ঘ) H₂SO₄
১৩২এক্স
SSC 2026 Chemistry MCQ Question Dhaka Board PDF by qChem+
রসায়ন পরীক্ষার এমসিকিউ মূল প্রশ্ন পিডিএফ
Looking for the SSC 2026 Dhaka Board Chemistry Bangla Version MCQ Question?
This post by qChem+ provides the SSC 2026 Dhaka Board রসায়ন পরীক্ষার এমসিকিউ প্রশ্ন (Chemistry MCQ Questions) to help students strengthen their understanding of key chemistry concepts and improve exam performance.
Regular MCQ practice enhances problem-solving skills, builds confidence, and improves time management during exams. Whether you are revising fundamental concepts, testing your preparation level, or looking for board-standard multiple-choice questions, this resource offers valuable support for achieving higher marks in SSC Chemistry.
At qChem+, we are committed to delivering quality chemistry education through structured learning materials, expert guidance, and exam-focused resources. Students from Pallabi, Mirpur, Dhaka, and across Dhaka can benefit from our carefully curated academic content and chemistry preparation strategies.
Practice these SSC 2026 Dhaka Board Chemistry MCQs, evaluate your understanding, and take a step closer to academic success with qChem+.
SSC ২০২৬ ঢাকা বোর্ড রসায়ন বাংলা ভার্সনের এমসিকিউ প্রশ্ন খুঁজছেন?
qChem+–এর এই পোস্টে SSC ২০২৬ ঢাকা বোর্ড রসায়ন পরীক্ষার এমসিকিউ প্রশ্ন (Chemistry MCQ Questions) প্রদান করা হয়েছে, যা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ রসায়ন ধারণাগুলো আরও ভালোভাবে বুঝতে এবং পরীক্ষায় উন্নত ফলাফল অর্জনে সহায়তা করবে।
নিয়মিত এমসিকিউ অনুশীলন সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে, আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পরীক্ষার সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করতে সাহায্য করে। আপনি মৌলিক ধারণাগুলো পুনরালোচনা করতে চান, নিজের প্রস্তুতির মান যাচাই করতে চান অথবা বোর্ডের মানসম্পন্ন বহুনির্বাচনী প্রশ্ন অনুশীলন করতে চান—এই রিসোর্সটি SSC রসায়নে উচ্চ নম্বর অর্জনের জন্য কার্যকর সহায়তা প্রদান করবে।
qChem+-এ আমরা মানসম্মত রসায়ন শিক্ষা নিশ্চিত করতে সুসংগঠিত শিক্ষাসামগ্রী, অভিজ্ঞ শিক্ষকের দিকনির্দেশনা এবং পরীক্ষাকেন্দ্রিক রিসোর্স প্রদান করে থাকি। পল্লবী, মিরপুর, ঢাকা এবং ঢাকার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা আমাদের যত্নসহকারে প্রস্তুতকৃত একাডেমিক কনটেন্ট ও রসায়ন প্রস্তুতি কৌশল থেকে উপকৃত হতে পারে।
এই SSC ২০২৬ ঢাকা বোর্ড রসায়ন এমসিকিউ প্রশ্নগুলো অনুশীলন করুন, নিজের প্রস্তুতি মূল্যায়ন করুন এবং qChem+-এর সঙ্গে একাডেমিক সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যান।