এইচএসসি ২০২৫ চট্রগ্রাম বোর্ড রসায়ন ১ম পত্র পরীক্ষার এমসিকিউ প্রশ্ন | HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Chattogram Board Bangla Version
চট্রগ্রাম বোর্ড
বহুনির্বাচনি অভীক্ষা
রসায়ন প্রথম পত্র
[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী]
সময়—২৫ মিনিট
পূর্ণমান—২৫
বিষয় কোড : 176 | সেট : ক
বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।
১। জাল টাকা সনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়?
(ক) মহাজাগতিক রশ্মি (খ) গামা রশ্মি (গ) রঞ্জন রশ্মি (ঘ) অতিবেগুনি রশ্মি
২। কোনটির পোলারায়ন ক্ষমতা বেশি?
(ক) Mg²⁺ (খ) Ca²⁺ (গ) Sr²⁺ (ঘ) Ba²⁺
৩। 0.4% NaOH দ্রবণের pH কত?
(ক) 0 (খ) 1 (গ) 13 (ঘ) 14
৪। কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষক?
(ক) সোডিয়াম ক্লোরাইড (খ) সোডিয়াম বেনজোয়েট (গ) চিনি (ঘ) হলুদ
৫। দ্রাব্যতা গুণফল—
i. দ্রবণের তাপমাত্রার উপর নির্ভরশীল
ii. স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে প্রযোজ্য
iii. সম্পৃক্ত বা অসম্পৃক্ত উভয় দ্রবণের জন্যই প্রযোজ্য
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
৬। কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে?
(ক) Ni²⁺ (খ) Zn²⁺ (গ) Sc³⁺ (ঘ) Cs⁺
৭। A(g) + 3B(g) ⇌ 2D(g) এ বিক্রিয়ায় Kₚ এর একক কোনটি?
(ক) atm (খ) atm⁻¹ (গ) atm⁻² (ঘ) atm²
৮। মিথানোয়িক অ্যাসিডের বিয়োজন মাত্রা কোনটি দ্বারা হিসাব করা হয়?
(ক) √(c/Kₐ) (খ) Kₐ/c (গ) √(Kₐ × c) (ঘ) √(Kₐ/c)
৯। মল্ট ভিনেগার প্রস্তুতিতে গ্লুকোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়?
(ক) ইনভার্টেস (খ) ম্যালটেস (গ) জাইমেস (ঘ) ডায়াস্টেজ
১০।
| মৌল | সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস |
| A | ns²np² |
| D | (n+1)s² |
| E | (n+2)s² |
| X | (n+1)s²(n+1)p⁵ |
এখানে, n = 2
উদ্দীপক অনুসারে—
i. DX₂ একটি আয়নিক যৌগ
ii. ECO₃ যৌগটি উচ্চ তাপমাত্রায় বিয়োজিত হয়
iii. A মৌলটি সমযোজী যৌগ গঠন করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১১। 50°C তাপমাত্রার NH₄Cl এর 120gm সম্পৃক্ত দ্রবণকে 25°C তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম NH₄Cl কেলাসিত হবে? [50°C ও 25°C তাপমাত্রায় NH₄Cl এর দ্রাব্যতা যথাক্রমে 60 ও 40]
(ক) 15 (খ) 45 (গ) 50 (ঘ) 90
১২। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টি?
(ক) ১০ (খ) ১১ (গ) ১২ (ঘ) ১৩
১৩। কোন খাদ্য সংরক্ষকটি অ্যান্টি–মাইক্রোবিয়াল হিসেবে ব্যবহৃত হয়?
(ক) টকোফেরল (খ) বেনজোয়িক অ্যাসিড (গ) ভিটামিন-সি (ঘ) BHT
১৪। তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা বাড়ে কোনটির?
(ক) NaNO₃ (খ) Ca(NO₃)₂ (গ) Ca(OH)₂ (ঘ) NaOH
১৫। ম্যাঙ্গানিজিয়াম ফসফেটের দ্রাব্যতা ‘S’ হলে, দ্রাব্যতা গুণফল কোনটি?
(ক) S² (খ) 8S³ (গ) 4S³ (ঘ) 108S⁵
১৬। d-ব্লক মৌলের সংখ্যা কতটি?
(ক) 14 (খ) 27 (গ) 36 (ঘ) 41
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
AX₅(g) ⇌ AX₃(g) + X₂(g)
30°C তাপমাত্রায় ও 1 atm চাপে সাম্যাবস্থায় 75% AX₅ বিয়োজিত হয়ে AX₃ ও X₂ উৎপন্ন করে।
১৭। Kₚ এর মান কত atm?
(ক) 3.07 (খ) 3.00 (গ) 2.32 (ঘ) 1.28
১৮। যদি বিক্রিয়ায় X₂ অপসারণ করা হয় তবে—
i. বিক্রিয়ার সাম্যাবস্থার পরিবর্তন ঘটবে
ii. বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে
iii. বিক্রিয়ায় AX₃ এর পরিমাণ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৯। PCl₅ যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কী ধরনের সংকরণ ঘটে?
(ক) sp² (খ) sp³ (গ) sp³d (ঘ) sp³d²
২০। কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী হবে?
(ক) SO₃ (খ) Cl₂O₇ (গ) P₂O₅ (ঘ) SiO₂
২১। সালফারের শেষ ইলেকট্রনটির জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেট প্রযোজ্য?
(ক) n = 3, l = 0, m = 0, s = +1/2 (খ) n = 3, l = 2, m = 1, s = +1/2
(গ) n = 3, l = 1, m = 0, s = -1/2 (ঘ) n = 3, l = 2, m = 0, s = -1/2
২২। কোন আনুপাতিক মিশ্রণটি বাফার দ্রবণ?
(ক) CH₃COOH : NaOH = 2 : 1
(খ) CH₃COOH : NH₄OH = 1 : 1
(গ) NH₄OH : HCl = 1 : 1
(ঘ) NH₄OH : H₂SO₄ = 2 : 1
২৩। খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ—
i. অণুজীবের আক্রমণ
ii. খাদ্যের জারণ
iii. এনজাইমের প্রভাব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৪। মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কোনটি?
(ক) 2(2l + 1) (খ) 2(l + 1) (গ) 2l + 1 (ঘ) 2n²
২৫। পাউলিং স্কেলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত?
(ক) 2.1 (খ) 2.5 (গ) 3.0 (ঘ) 4.0
HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Chattogram Board Bangla Version PDF Download by qChem+
এইচএসসি ২০২৫ রসায়ন ১ম পত্র চট্রগ্রাম বোর্ড পরীক্ষার এমসিকিউ প্রশ্ন পিডিএফ ডাউনলোড
Looking for the HSC 2025 Chattogram Board Chemistry 1st Paper Bangla Version MCQ Question?
This post by qChem+ provides the HSC 2025 Chattogram Board রসায়ন পরীক্ষার এমসিকিউ প্রশ্ন (Chemistry MCQ Questions) to help students strengthen their understanding of key chemistry concepts and improve exam performance.
Regular MCQ practice enhances problem-solving skills, builds confidence, and improves time management during exams. Whether you are revising fundamental concepts, testing your preparation level, or looking for board-standard multiple-choice questions, this resource offers valuable support for achieving higher marks in SSC Chemistry.
At qChem+, we are committed to delivering quality chemistry education through structured learning materials, expert guidance, and exam-focused resources. Students from Pallabi, Mirpur, Dhaka, and across Dhaka can benefit from our carefully curated academic content and chemistry preparation strategies.
Practice these HSC 2025 Chattogram Board Chemistry1st Paper MCQs, evaluate your understanding, and take a step closer to academic success with qChem+.
HSC ২০২৫ চট্রগ্রাম বোর্ড রসায়ন বাংলা ভার্সনের এমসিকিউ প্রশ্ন খুঁজছেন?
qChem+–এর এই পোস্টে HSC ২০২৫ চট্রগ্রাম বোর্ড রসায়ন পরীক্ষার এমসিকিউ প্রশ্ন (Chemistry MCQ Questions) প্রদান করা হয়েছে, যা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ রসায়ন ধারণাগুলো আরও ভালোভাবে বুঝতে এবং পরীক্ষায় উন্নত ফলাফল অর্জনে সহায়তা করবে।
নিয়মিত এমসিকিউ অনুশীলন সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে, আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পরীক্ষার সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করতে সাহায্য করে। আপনি মৌলিক ধারণাগুলো পুনরালোচনা করতে চান, নিজের প্রস্তুতির মান যাচাই করতে চান অথবা বোর্ডের মানসম্পন্ন বহুনির্বাচনী প্রশ্ন অনুশীলন করতে চান—এই রিসোর্সটি HSC রসায়নে উচ্চ নম্বর অর্জনের জন্য কার্যকর সহায়তা প্রদান করবে।
qChem+-এ আমরা মানসম্মত রসায়ন শিক্ষা নিশ্চিত করতে সুসংগঠিত শিক্ষাসামগ্রী, অভিজ্ঞ শিক্ষকের দিকনির্দেশনা এবং পরীক্ষাকেন্দ্রিক রিসোর্স প্রদান করে থাকি। পল্লবী, মিরপুর, ঢাকা এবং ঢাকার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা আমাদের যত্নসহকারে প্রস্তুতকৃত একাডেমিক কনটেন্ট ও রসায়ন প্রস্তুতি কৌশল থেকে উপকৃত হতে পারে।
এই HSC ২০২৫ চট্রগ্রাম বোর্ড রসায়ন এমসিকিউ প্রশ্নগুলো অনুশীলন করুন, নিজের প্রস্তুতি মূল্যায়ন করুন এবং qChem+-এর সঙ্গে একাডেমিক সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যান।
HSC ২০২৫ সকল বোর্ডের রসায়ন বাংলা ভার্সনের এমসিকিউ প্রশ্ন খুঁজছেন?
- HSC ২০২৫ ঢাকা বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ রাজশাহী বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ যশোর বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ সিলেট বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ বরিশাল বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ ময়মনসিংহ বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ কুমিল্লা বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ দিনাজপুর বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ

1 Comment