🚀 এইচএসসি রসায়ন ১ম পত্র | ২য় অধ্যায় : গুণগত রসায়ন – বিগত বছরের সেরা অনুধাবনমূলক বোর্ড প্রশ্ন ব্যাংক

গুণগত রসায়ন অনুধাবনমূলক প্রশ্ন - এইচএসসি রসায়ন ১ম পত্র ২য় অধ্যায় বিগত বছরের সেরা অনুধাবনমূলক বোর্ড প্রশ্ন ব্যাংক।

গুণগত রসায়ন অনুধাবনমূলক প্রশ্ন সমূহ

HSC Chemistry 1st Paper Chapter 2: Top Board Exam Comprehension Questions (অনুধাবনমূলক প্রশ্ন) | qChem+

এইচএসসি (HSC) পরীক্ষার্থীদের জন্য qChem+-এ স্বাগতম! রসায়ন ১ম পত্রের ২য় অধ্যায়: গুণগত রসায়ন (Qualitative Chemistry) থেকে সৃজনশীল প্রশ্নের ‘খ’ নম্বর অনুধাবনমূলক প্রশ্ন (২ নম্বরের প্রশ্ন) প্রায়শই নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ মূলনীতির ওপর ভিত্তি করে আসে।

পরীক্ষায় পুরো ২ নম্বর পেতে হলে সঠিক বৈজ্ঞানিক যুক্তি, ইলেকট্রন বিন্যাস, কোয়ান্টাম সংখ্যা বা বিক্রিয়াসহ উত্তর উপস্থাপন করা প্রয়োজন। নিচে বিগত ২০১৫ থেকে ২০২৬ সালের সকল বোর্ডের ৫৩টি সেরা অনুধাবনমূলক প্রশ্ন সাজিয়ে উপস্থাপন করা হলো।

বোর্ড পরীক্ষায় আসা এই প্রশ্নগুলোর সঠিক উত্তরসহ প্রশ্নগুলো একসাথে পেতে নিচের পোস্টটি দেখোঃ

🚀 এইচএসসি রসায়ন ১ম পত্র | ২য় অধ্যায় : গুণগত রসায়ন – বিগত বছরের সেরা অনুধাবনমূলক বোর্ড প্রশ্ন ও উত্তর

📌 ১. কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা

১. 2d-অরবিটাল সম্ভব নয় কেন?

[মা(অ). বো. ২৬; ম. বো., কু. বো. ২২; ম. বো., রা. বো. ২১; য. বো. ১৯; কু. বো. ১৭; ব. বো. ১৬; কু. বো. ১৫]

২. 3f অরবিটাল সম্ভব নয় কেন?

[চ. বো. ২২; ঢা. বো., ব. বো. ২১; চ. বো. ১৯]

৩. Fe²⁺ ও Co³⁺ পরস্পরের আইসোইলেকট্রনিক— বর্ণনা করো।

[দি. বো. ১৯]

৪. f-উপশক্তিস্তরে ৭টি অরবিটাল থাকে— ব্যাখ্যা করো।

[ম. বো., কু. বো. ২৫]

📌 ২. আউফবাউ নীতি, পাউলির বর্জন নীতি ও হুন্ডের নীতি

৫. আউফবাউ নীতি ব্যাখ্যা করো।

[য. বো. ২১; কু. বো. ১৯]

৬. 3d ও 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে?

[ঢা. বো. ১৬]

৭. 4d ও 4f এর কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে ও কেন?

[কু. বো. ২১]

৮. K এর ১৯তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন?

[ঢা., রা., দি., সি., য. বো. ১৮; রা. বো. ১৫]

৯. Rb এর ৩৭তম ইলেকট্রনটি 4d অরবিটালে না গিয়ে 5s অরবিটালে যায় কেন?

[দি. বো. ২১]

১০. পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো।

[দি. বো. ২২; ঢা., রা., দি., সি., য. বো. ১৮]

১১. অর্ধপূর্ণ ‘p’ অরবিটাল অধিক স্থিতিশীল কেন?

[চ. বো. ২১]

১২. “p উপশক্তিস্তরে সর্বোচ্চ ৬টি ইলেকট্রন থাকতে পারে”— পাউলির বর্জন নীতি অনুসারে ব্যাখ্যা করো।

[সি. বো. ১৯]

১৩. He এর ইলেকট্রন বিন্যাস পাউলির বর্জননীতি মেনে চলে— ব্যাখ্যা করো।
১৪. ক্যালসিয়াম পরমাণুর ১৯তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে গমন করে কেন? ব্যাখ্যা করো।

[মা(অ). বো. ২৬; চ. বো. ২১]

১৫. হুন্ডের নীতি ইলেকট্রন বিন্যাসসহ ব্যাখ্যা করো।

[রা. বো. ২২]

১৬. N-এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হুন্ডের বহুত্ববিধি বিবেচ্য কেন?

[সকল(অ) বো. ২৬]

১৭. হুন্ডের নীতি অনুসারে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো।

[ঢা. বো. ১৯]

১৮. Fe²⁺ এবং Fe³⁺ আয়নদ্বয়ের মধ্যে কোনটি অধিক স্থায়ী? ব্যাখ্যা করো।

[মা(অ). বো. ২৬; ঢা. বো. ২১]

১৯. Cu এর সাধারণ ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম দেখায় কেন?

[কু. বো. ১৯; রা. বো., কু. বো., চ. বো., ব. বো. ১৮]

২০. Cr (24)-এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন?

[কু. বো. ২৫; য. বো. ২৩; ম. বো. ২২; ম. বো., কু. বো. ২১; চ. বো., সি. বো. ১৫]

📌 ৩. তড়িৎ চৌম্বকীয় বর্ণালী

২১. 675 nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালীর শক্তি নির্ণয় করো।

[ব. বো. ১৭]

📌 ৪. বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন বর্ণালী

২২. He²⁺ এর ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য— ব্যাখ্যা করো।

[চ. বো. ১৭]

২৩. একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে অনেক রেখা দেখা যায় কেন?

[রা. বো. ১৬]

২৪. হাইড্রোজেন বর্ণালী কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

[ঢা. বো. ২৫; ব. বো. ২৩]

📌 ৫. UV ও IR রশ্মির ব্যবহার

২৫. জাল পাসপোর্ট বা টাকা শনাক্তকরণে UV রশ্মি ব্যবহার করা হয় কেন?

[সকল বো. ২৬; কু. বো. ১৯; ব. বো. ১৭; ঢা. বো. ১৬; দি. বো., চ. বো., য. বো. ২৫; দি. বো., সি. বো. ২৩; য. বো. ২২]

২৬. প্রতিপ্রভা / অনুপ্রভা কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

[ঢা. বো. ১৫; য. বো. ১৭]

২৭. চিকিৎসা ক্ষেত্রে IR রশ্মির ব্যবহার লেখ।

[দি. বো. ২৩; সি. বো. ২২; সি. বো. ১৯]

২৮. বৈশ্বিক উষ্ণায়নের সাথে IR রশ্মি কীভাবে সম্পর্কিত?

📌 ৬. গুণগত রাসায়নিক বিশ্লেষণ (সিক্ত ও শিখা পরীক্ষা)

২৯. কোনো দ্রবণে Na⁺ আয়নের উপস্থিতি কীভাবে শনাক্ত করবে?

[রা. বো., সি. বো. ২১]

৩০. দ্রবণে Al³⁺ আয়ন তুমি কীভাবে শনাক্ত করবে?

[দি. বো. ১৭; কু. বো. ১৬]

৩১. শিখা পরীক্ষায় গাঢ় HCl এসিড ব্যবহার করা হয় কেন?

[সকল বো. ২৬; ঢা. বো., ব. বো. ১৯; ঢা. বো., কু. বো., সি. বো. ১৭; চ. বো. ১৬; ঢা. বো., চ. বো. ১৫]

৩২. দ্রবণে NH₄⁺ আয়নকে কীভাবে শনাক্ত করা যায়?

[ব. বো. ১৬]

৩৩. দ্রবণে Fe³⁺ আয়ন তুমি কীভাবে শনাক্ত করবে?

[য. বো. ১৬]

৩৪. দ্রবণে SO₄²⁻ আয়ন কীভাবে শনাক্ত করবে? বিক্রিয়া লেখ।

[সকল (অ)বো. ২৬; ঢা. বো. ২৫; ব. বো. ২১; সি. বো. ১৭]

📌 ৭. দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল ও সম-আয়ন প্রভাব

৩৫. কোনো লবণের “দ্রাব্যতা 30” কথাটির অর্থ কী?

[য. বো. ২১]

৩৬. 25°C তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা 36— ব্যাখ্যা করো।

[ম. বো. ২১; ঢা. বো. ১৯]

৩৭. CaCO₃ এর দ্রাব্যতা গুণফল 8.7 × 10⁻⁹ বলতে কী বোঝ?

[রা. বো. ২১; দি. বো. ১৬]

৩৮. দ্রাব্যতা গুণফল বলতে কী বোঝ?

[সকল (অ)বো. ২৬; ঢা. বো. ২১; দি. বো. ১৭]

৩৯. 25°C তাপমাত্রায় Zn(OH)₂ এর দ্রাব্যতা গুণফল 1 × 10⁻¹৭ বলতে কী বোঝায়?

[সি. বো. ১৯]

৪০. Al(OH)₃ এর দ্রাব্যতা গুণফল 3.7 × 10⁻¹⁵— কথাটির অর্থ ব্যাখ্যা করো।

[য. বো. ২১]

৪১. কক্ষতাপমাত্রায় BaSO₄ এর দ্রাব্যতা গুণফল 1.1 × 10⁻¹⁰ বলতে কী বোঝায়?

[রা. বো. ১৭]

৪২. 25°C তাপমাত্রায় M(OH)₃ এর দ্রাব্যতা গুণফল 2.5 × 10⁻³⁹ বলতে কী বোঝ?

[সি. বো. ১৬]

৪৩. দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো।

[য. বো. ২২; রা. বো. ১৭]

৪৪. তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা গুণফল বৃদ্ধি পায় কেন?

[ম. বো. ২১]

৪৫. তাপমাত্রার সাথে পানির আয়নিক গুণফল পরিবর্তনশীল কেন?

[ঢা. বো. ২২; ঢা. বো. ১৯]

৪৬. সমআয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন?

[রা. বো. ২২; রা. বো. ১৯; সি. বো. ১৭]

৪৭. “কেলাসযুক্ত পানির দ্রাব্যতা, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়”— ব্যাখ্যা করো।

[রা. বো. ১৯]

৪৮. 25°C তাপমাত্রায় KNO₃ এর দ্রাব্যতা 31.6 বলতে কী বোঝ?

[কু. বো. ১৭]

৪৯. ধাতব ক্লোরাইডের দ্রাব্যতা HCl দ্রবণে হ্রাস পায় কেন? ব্যাখ্যা কর।

[মা. বো. ২৬]

📌 ৮. কেলাসন, পাতন ও ক্রোমাটোগ্রাফি

৫০. বিশুদ্ধ NaCl কেলাসনে HCl ব্যবহার করা হয় কেন?

[দি. বো. ২৫; ঢা. বো. ১৬]

৫১. দ্রবণে অবিশুদ্ধ NaCl বিশুদ্ধকরণে HCl ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।

[মাদ্রাসা বোর্ড ১৮]

৫২. ইথার পাতনের সময় সম্পূর্ণরূপে অনার্দ্রে করা হয় না কেন?

[য. বো. ১৭]

৫৩. ক্রোমাটোগ্রাফির মূলনীতি লেখ।

[দি. বো. ১৬]

৫৪. R𝒇 এর মান ১ এর চেয়ে কম কেন?

[ব. বো. ১৯; কু., চ., ব. বো. ১৮; রা. বো. ১৭; সি. বো. ১৫]

৫৫. R𝒇 এর কোন একক থাকে না— কেন?

[য. বো. ১৯]

৫৬. কাগজ ক্রোমাটোগ্রাফিতে R𝒇 এর মান দ্রাবক দ্বারা প্রভাবিত হয় কেন?

[সকল(অ) বো. ২৬]

💡 পরীক্ষার প্রস্তুতির জন্য qChem+ টিপস:

  • অনুধাবনমূলক প্রশ্নসমূহের উত্তর স্পষ্ট ও সঠিক রাসায়নিক যুক্তিসহ ২-৩ বাক্যে লিখবে।
  • গাণিতিক একক, বিক্রিয়া ও ইলেকট্রন বিন্যাসের চিহ্ন সতর্কতার সাথে উল্লেখ করবে।

Looking for the exact English version of this post?

🚀 HSC Chemistry 1st Paper | Chapter 2: Qualitative Chemistry – Previous Board Exam Comprehension Questions Bank

Share Now

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *


Similar Posts

Qualitative Chemistry Comprehension Questions bank for HSC Chemistry 1st Paper Chapter 2. Practice previous board exam questions with qChem+!
Qualitative Chemistry Comprehension Question Answer bank for HSC Chemistry 1st Paper Chapter 2. Study previous board exam Q&A and solutions...
এইচএসসি রসায়ন ১ম পত্রের ২য় অধ্যায়ের সেরা গুণগত রসায়ন অনুধাবনমূলক প্রশ্নের উত্তর ও বিগত বছরের বোর্ড প্রশ্নের সহজ সমাধান। পরীক্ষায়...
Master all Qualitative Chemistry Knowledge-based Questions and Answers (1-mark) with accurate solutions for HSC Chemistry 1st Paper Chapter 2 (Qualitative...
Master all Qualitative Chemistry Knowledge-based Questions and Answers (1-mark) with accurate solutions for HSC Chemistry 1st Paper Chapter 2 (Qualitative...
HSC রসায়ন ১ম পত্রের ২য় অধ্যায় গুণগত রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন সমূহ একসাথে পান qChem+-এ। এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি...
HSC রসায়ন ১ম পত্রের ২য় অধ্যায় গুণগত রসায়ন জ্ঞানমূলক প্রশ্নের উত্তর একসাথে পান qChem+-এ। এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি...
Learn What is Stereoisomerism? with this concise 1 Mark Q&A by qChem+. Understand compounds with the same molecular formula and...
Learn exactly what is mole fraction in this 1 Mark Q&A from qChem+. We break down the definition, formula, and...
Learn what is partial pressure with this concise 1 Mark Q&A by qChem+. Understand Dalton’s Law of Partial Pressures and...