HSC 2nd Year – Chemistry – Bangla Version
Get unlimited access to all learning content and premium assets Membership Pro
qChem+ এর HSC ২য় বর্ষ রসায়ন (বাংলা ভার্সন) কোর্সের মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে আপনার HSC বোর্ড পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করুন। পল্লবী, মিরপুর, ঢাকায় অবস্থিত এই আধুনিক ও পরীক্ষাভিত্তিক রসায়ন কোচিং প্রোগ্রামটি (HSC 2nd Year Chemistry Bangla Version) বিশেষভাবে বাংলা ভার্সনের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা উচ্চতর রসায়নের কনসেপ্টগুলো শক্তভাবে আয়ত্ত করতে পারে এবং বোর্ড পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করতে সক্ষম হয়।
qChem+ এ শিক্ষার্থীদের জন্য Physical Chemistry, Organic Chemistry এবং Inorganic Chemistry অত্যন্ত সহজ ও গোছানো উপায়ে পড়ানো হয়। কনসেপ্টভিত্তিক ক্লাস, ইন্টারঅ্যাকটিভ শেখানোর পদ্ধতি এবং বোর্ড পরীক্ষাভিত্তিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের CQ ও MCQ সমাধানের দক্ষতা বৃদ্ধি করা হয় এবং রসায়নের জটিল বিষয়গুলো সহজভাবে বুঝতে সাহায্য করা হয়।
শিক্ষার্থীরা পাবে:
- সম্পূর্ণ HSC ২য় বর্ষ রসায়ন সিলেবাস কভারেজ
- বাংলা ভার্সনের জন্য বিশেষায়িত রসায়ন কোচিং
- উন্নত কনসেপ্ট বিল্ডিং ও প্রবলেম সলভিং পদ্ধতি
- বোর্ড পরীক্ষার CQ ও MCQ সমাধান কৌশল
- টপিকভিত্তিক নোট ও অনুশীলনী
- নিয়মিত পরীক্ষা ও রিভিশন প্রোগ্রাম
- ব্যক্তিগত একাডেমিক সাপোর্ট ও পারফরম্যান্স মনিটরিং
- শিক্ষার্থীবান্ধব ও মনোযোগী ক্লাসরুম পরিবেশ
- পল্লবী, মিরপুর, ঢাকায় সুবিধাজনক লোকেশন
আপনি যদি HSC বোর্ড পরীক্ষার জন্য কৌশলগতভাবে প্রস্তুতি নিতে চান এবং রসায়নের ভিত্তি আরও শক্ত করতে চান, তাহলে qChem+ হতে পারে আপনার জন্য একটি আদর্শ শিক্ষার প্ল্যাটফর্ম। স্মার্ট লার্নিং, গাইডেড প্র্যাকটিস এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতির মাধ্যমে নিজের সেরাটা অর্জন করুন।
পাঠ্যসূচি (HSC 2nd Year Chemistry Bangla Version Syllabus)
প্রথম অধ্যায়: পরিবেশ রসায়ন (পিরিয়ড সংখ্যা-২৫)
-
বায়ুমণ্ডলের উপাদান: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সৃষ্টিতে বায়ুর তাপ, চাপ, ঘনত্ব ও জলীয় বাষ্পের অবস্থার পরিবর্তনের প্রভাব: বয়েল, চার্লস, অ্যাভোগেড্রো, গে-লুসাক, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র: শিক্ষার্থীর কাজ: বয়েল এবং চার্লস সূত্র সম্পর্কিত পরীক্ষা;
-
গ্যাসের গতিতত্ত্ব; গতিতত্ত্বের সমীকরণ থেকে গতিশক্তির হিসাব; আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস; বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার শর্ত;
-
গ্যাস সিলিন্ডারজাতকরণে গ্যাসসূত্রের প্রয়োগ; বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংঘটিত বিক্রিয়া ও মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন; শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণ;
-
গ্রিনহাউজ গ্যাসের উৎস ও গ্রিনহাউজ প্রভাব; CFC ব্যবহার ও ওজোন স্তর ক্ষয়: এসিড বৃষ্টির কারণ ও প্রতিকার: শিক্ষার্থীর কাজ: কোনো এলাকায় এসিড বৃষ্টির সম্ভাবনা বিশ্লেষণ;
-
আরহেনিয়াসের তত্ত্ব; ব্রনস্টেড-লাউরী তত্ত্ব ও অনুবন্ধী অম্ল-ক্ষারক অম্ল-ক্ষারকের লুইস তত্ত্ব; মিঠা পানির উৎস ও গুরুত্ব;
-
সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড (ক্ষরতা, pH, DO, BOD, COD, TDS); শিল্প বর্জ্য ও পানি দূষণ;
-
পানি দূষণের কারণ অনুসন্ধান ও প্রতিকার; পানির প্রাকৃতিক দূষণ-আর্সেনিক দূষণ ও এর প্রতিকার;
-
খাদ্যশৃঙ্খলে ভারী ধাতু (As, Cr, Pb, Cd) যুক্ত হওয়ার কারণ ও প্রভাব;
-
দ্রবণের প্রকারভেদ ও দূষক পদার্থসমূহের বায়ু ও পানিতে দ্রবীভূত থাকার কৌশল।
দ্বিতীয় অধ্যায়: জৈব রসায়ন (পিরিয়ড সংখ্যা-৪০)
-
জৈব যৌগের শ্রেণিবিভাগ;
-
সমগোত্রীয় শ্রেণি; কার্যকরী মূলক; শিক্ষার্থীর কাজ: কার্যকরী মূলকের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণি চিহ্নিতকরণ; জৈব যৌগের নামকরণ;
-
জৈব যৌগের সমাণুতা ও এর প্রকারভেদ; শিক্ষার্থীর কাজ: জৈব যৌগের রাসায়নিক সংকেত থেকে গাঠনিক সমাণুর সংখ্যা ও সংকেত নির্ণয়;
-
অ্যারোমেটিক হাইড্রোকার্বন: অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য: অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের সংযোজন (ইলেক্ট্রোফিলিক ও নিউক্লিওফিলিক), প্রতিস্থাপন (ইলেক্ট্রোফিলিক ও নিউক্লিওফিলিক), অপসারণ ও সমাণুকরণ বিক্রিয়া, বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন;
-
অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল/অ্যারাইল হ্যালাইড, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক এসিড, এস্টার, অ্যামিন ও অ্যামাইড;
-
ব্যবহারিক: কার্যকরি মূলকের -OH(alcoholic), -X, -CHO, >CO, -COOH শনাক্তকারী পরীক্ষা; কার্যকরী মূলক (-OH, >C=O) শনাক্তকরণে IR spectroscopic শোষণ/নিঃসরণ ব্যান্ড;
-
গ্লিসারিন ও ফেনলের প্রস্তুতি এবং শনাক্তকারী বিক্রিয়া; নাইট্রোগ্লিসারিন, টিএনটি, ডেটল, প্যারাসিটামল প্রস্তুতি ও ব্যবহার;
-
জৈব যৌগের বিশুদ্ধতা ও শনাক্তকরণে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ভূমিকা: ব্যবহারিক: শিক্ষার্থীর কাজ: জৈব যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্ণয়;
-
পলিমার ও প্লাস্টিসিটি; সংযোজন ও ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া; পলিমার অণুতে গ্লাইকোসাইড ও পেপটাইড বন্ধন;
-
শিক্ষার্থীর কাজ: ভোগ্যপণ্য, গৃহসামগ্রী, ঔষধ ইত্যাদি ক্ষেত্রে জৈব যৌগের গুরুত্ব; পরিবেশ ও সামাজিক ক্ষেত্রে জৈব যৌগের ভূমিকা;
-
শিক্ষার্থীর কাজ: পলিথিন/ ফরমালিনের ব্যবহারের সুবিধা ও অসুবিধা।
তৃতীয় অধ্যায়: পরিমাণগত রসায়ন (পিরিয়ড সংখ্যা-২২)
-
রাসায়নিক গণনা ও গ্যাসের মোলার আয়তন;
-
রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়; বিক্রিয়কের পরিমাণ থেকে গ্যাসীয় উৎপাদের ভর ও আয়তন নির্ণয়;
-
ব্যবহারিক: শিক্ষার্থীর কাজ: বিক্রিয়ায় উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়; ব্যবহারিক: মোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুতি;
-
মোলারিটিকে শতকরা ও পিপিএম (ppm) এককে রূপান্তর: ব্যবহারিক: দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ; এসিড-ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু;
-
জারণ-বিজারণ বিক্রিয়া: জারণ অর্ধ-বিক্রিয়া; নির্দেশক; ব্যবহারিক: শিক্ষার্থীর কাজ: রঙিন উদ্ভিদ ব্যবহার করে এসিড-ক্ষার বিক্রিয়ার প্রশমন বিন্দু নির্ণয়;
-
ব্যবহারিক: শিক্ষার্থীর কাজ: টাইট্রেশনের মাধ্যমে অজানা দ্রবণে এসিড/ক্ষারের পরিমাণ নির্ণয়; ব্যবহারিক: জারণ-বিজারণ টাইট্রেশনের মাধ্যমে দ্রবণে বিদ্যমান ধাতব আয়নের পরিমাণ নির্ণয়;
-
ব্যবহারিক: শিক্ষার্থীর কাজ: 0.01M KMnO4 দ্রবণ ব্যবহার করে অজানা ঘনমাত্রার দ্রবণে FeSO4 এর পরিমাণ নির্ণয়;
-
দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের ব্যবহার; Atomic Absorption, UV-Visible Spectroscopy, HPLC ও GC এর পরিমাণগত বিশ্লেষণের মূলনীতি।
চতুর্থ অধ্যায়: তড়িৎ রসায়ন (পিরিয়ড সংখ্যা-২৮)
-
তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ: তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা: ব্যবহারিক: শিক্ষার্থীর কাজ: বিভিন্ন তড়িৎবিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতার পার্থক্য পরীক্ষা;
-
ফ্যারাডের প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎবিশ্লেষ্য পদার্থের পরিমাণ নির্ণয়; ধাতুর সক্রিয়তা সিরিজ: ব্যবহারিক: শিক্ষার্থীর কাজ: ধাতুর তুলনামূলক সক্রিয়তা পরীক্ষা;
-
জারণ অর্ধ-বিক্রিয়া ও বিজারণ অর্ধ-বিক্রিয়া; তড়িৎদ্বার বিভব ও ধাতুর সক্রিয়তা সিরিজ;
-
Red-Ox বিক্রিয়া, কোষ বিভব ও প্রমাণ কোষ বিভব; তড়িৎদ্বার এবং কোষের বিভব সংক্রান্ত নার্নস্ট (Nernst) সমীকরণ; তড়িৎদ্বার ও এর প্রকারভেদ;
-
ব্যবহারিক: শিক্ষার্থীর কাজ: ধাতু-ধাতব আয়ন তড়িৎদ্বার গঠন; ব্যবহারিক: শিক্ষার্থীর কাজ: কোষ গঠন করে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর।
-
এক ও দুই প্রকোষ্ঠবিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ (ইলেকট্রোলাইটিক ও গ্যালভানিক);
-
রিচার্জেবল (লেড স্টোরেজ ও লিথিয়াম) ব্যাটারির গঠন, কার্যপ্রণালি এবং রিচার্জ প্রক্রিয়া; লেড স্টোরেজ ও লিথিয়াম ব্যাটারি ব্যবহারের সুবিধা-অসুবিধা;
-
ফুয়েল সেল ও এর প্রকারভেদ; ফুয়েল সেলের অ্যানোড, ক্যাথোড ও ফুয়েল;
-
হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন ও সংঘটিত বিক্রিয়া; হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা; pH মিটারের সাহায্যে কোনো দ্রবণের pH নির্ণয়ের কৌশল।
পঞ্চম অধ্যায়: অর্থনৈতিক রসায়ন (পিরিয়ড সংখ্যা-২৫)
-
বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসক্ষেত্র, গ্যাসের উপাদান ও ব্যবহার; বাংলাদেশের কয়লাক্ষেত্র, কয়লার মান ও ব্যবহার;
-
জ্বালানি সম্পদের প্রেক্ষিতে বাংলাদেশে শিল্পায়নের সম্ভাবনা; বাংলাদেশের উল্লেখযোগ্য রসায়ন শিল্প পরিচিতি; ইউরিয়া, কাচ, সিরামিক, পাল্প-পেপার ও সিমেন্ট উৎপাদনের মূলনীতি;
-
চামড়া ট্যানিং এর মূলনীতি; সিমেন্ট, ইউরিয়া, চামড়া, টেক্সটাইল ও ডায়িং শিল্পের দূষকসমূহের বর্ণনা;
-
বায়ু দূষণ নিয়ন্ত্রণ কৌশলের (প্রভাবকীয় রূপান্তর; দ্রবীভূতকরণ ও সূক্ষ্ম ছাঁকনি); ইটিপির কার্যপ্রণালীর মূলনীতি (তড়িৎ বিশ্লেষণ, প্রভাবন ও জীব প্রযুক্তি);
-
আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, কাঁচ, পেপার ও প্লাস্টিকের রিসাইকেল প্রণালি: সামাজিক ও পরিবেশ ক্ষেত্রে আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, কাচ, পেপার ও প্লাস্টিক রিসাইকেলের গুরুত্ব;
-
শিক্ষার্থীর কাজ: ইট খোলার বায়ুদূষণ পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রণয়ন; কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সুবিধা অসুবিধা; ন্যানো পার্টিক্যাল ও ন্যানো প্রযুক্তির প্রাথমিক ধারণা;
-
পরমাণু, অণু এবং ন্যানো পার্টিক্যালের তুলনা; পদার্থের স্বাভাবিক অবস্থা ও ন্যানো কণার ভৌত ধর্মের তুলনা; শিল্পে ন্যানো পার্টিক্যাল ব্যবহারের সম্ভাবনা।
মানবণ্টন
-
সৃজনশীল প্রশ্ন: ৫০ নম্বর (মোট ৮টি প্রশ্ন থাকবে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান ১০।)
-
বহুনির্বাচনি প্রশ্ন: ২৫ নম্বর (মোট ২৫টি প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান ১।)
-
ব্যবহারিক অংশ: ২৫ নম্বর
-
মোট: ১০০ নম্বর
Course Features
- Duration 50 Weeks
- Activities Bangla Version
- Class Sizes 20
- Time 19:00 - 20:30
- Day of week Sun, Tue, Thu
- Available Seats 10
Lead Instructor, qChem+, The Quality Corporates Bangladesh Ltd. | Chemist | PGDSCM | Executive MBA
Key Features
- ধারণা ভিত্তিক শিক্ষাদান
- পরীক্ষা-কেন্দ্রিক ক্লাস
- ফলাফলভিত্তিক পদ্ধতি অনুসরণ
Who should take this course?
- কলেজ শিক্ষার্থী
- এইচ এস সি ২য় বর্ষে অধ্যয়নরত
- বাংলা ভার্সনে অধ্যয়নরত
- মিরপুর ১২ ক্লাসরুমে এসে ক্লাস করতে পারবে
Pre-requisites for taking this course
- এইচ এস সি ১ম বর্ষ পরীক্ষা সম্পন্ন হয়েছে / পাস করেছে
- বাংলা ভার্সন / মিডিয়াম
- বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত
Share Now with your Friends
You might be interested in
-
Intermediate
-
28 Students
-
0 Lessons
-
Intermediate
-
28 Students
-
0 Lessons
-
In-person class
-
Intermediate
-
Purobi, Post Office Goli, Gate 7, Pallabi R/A, Dhaka 1216, Bangladesh
-
18 Students
-
90 lessons
-
In-person class
-
Intermediate
-
Purobi, Post Office Goli, Gate 7, Pallabi R/A, Dhaka 1216, Bangladesh
-
18 Students
-
90 lessons
-
In-person class
-
Intermediate
-
Purobi, Post Office Goli, Gate 7, Pallabi R/A, Dhaka 1216, Bangladesh
-
18 Students
-
85 lessons
-
In-person class
-
Intermediate
-
Purobi, Post Office Goli, Gate 7, Pallabi R/A, Dhaka 1216, Bangladesh
-
18 Students
-
85 lessons
-
In-person class
-
Intermediate
-
Purobi, Post Office Goli, Gate 7, Pallabi R/A, Dhaka 1216, Bangladesh
-
33 Students
-
100 lessons
-
In-person class
-
Intermediate
-
Purobi, Post Office Goli, Gate 7, Pallabi R/A, Dhaka 1216, Bangladesh
-
33 Students
-
100 lessons
Sign up to receive our latest updates
Get in touch
Call us directly
Address