এইচএসসি ২০২৫ রাজশাহী বোর্ড রসায়ন ১ম পত্র পরীক্ষার এমসিকিউ প্রশ্ন | HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Rajshahi Board Bangla Version
এইচ এস সি | রাজশাহী বোর্ড
বহুনির্বাচনি অভীক্ষা
রসায়ন প্রথম পত্র
[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী]
সময়—২৫ মিনিট | পূর্ণমান—২৫
বিষয় কোড : 176 | সেট : ক
[দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।
১। কোন রশ্মিটির শক্তি সবচেয়ে বেশি?
(ক) UV-রশ্মি
(খ) IR-রশ্মি
(গ) γ-রশ্মি
(ঘ) α-রশ্মি
২। 1% (W/V) NaOH দ্রবণের pᴴ কত?
(ক) 13.39
(খ) 12.25
(গ) 1.00
(ঘ) 0.60
৩। [Cu(NH₃)₄]SO₄ এর কেন্দ্রীয় আয়নের সংকরণ কীরূপ?
(ক) sp³d
(খ) sp³d²
(গ) sp²d²
(ঘ) sp²d
৪। কোনটির মধ্যে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান?
(ক) ¹⁹₉F⁻
(খ) ¹⁶₈O²⁻
(গ) ¹⁴₇N³⁻
(ঘ) ⁹₄Be
৫। PH₄⁺ আয়নে কী কী ধরনের বন্ধন বিদ্যমান?
(ক) আয়নিক ও সমযোজী
(খ) আয়নিক ও সন্নিবেশ
(গ) সমযোজী ও সন্নিবেশ
(ঘ) আয়নিক ও হাইড্রোজেন
৬। কত তাপমাত্রায় PCl₅(g) ⇌ PCl₃(g) + Cl₂(g) বিক্রিয়ার Kₚ ও K꜀ পরস্পর সমান হবে?
(ক) 0.1218 K
(খ) 0.1218°C
(গ) 12.18 K
(ঘ) 12.18°C
৭। A + ফ্রুক্টোজ ⟶ উৎপাদ + CO₂ (ইস্ট থেকে উৎপন্ন প্রভাবক)
বিক্রিয়াটিতে—
i. A হলো শর্করা
ii. প্রভাবক হলো জাইমেজ
iii. উৎপাদটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৮। K₄[Fe(CN)₆] বিকারকটি দিয়ে কোন আয়নটি শনাক্ত করা যায়?
(ক) Cu²⁺
(খ) Al³⁺
(গ) Na⁺
(ঘ) NH₄⁺
নিচের উদ্দীপকের আলোকে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
| পর্যায় \ গ্রুপ | 1 | 15 | 16 | 17 |
| 1 | A | |||
| 2 | B | X | M | |
| 3 | L | Y |
এখানে প্রতীকসমূহ ধরে নেয়া হয়েছে, প্রকৃত নয়।
৯। কোনটিতে বন্ধন কোণ সর্বনিম্ন?
(ক) A₂Y
(খ) LA₃
(গ) BA₃
(ঘ) A₂X
১০। YM₆ যৌগের ক্ষেত্রে প্রযোজ্য—
i. এটি sp³d² সংকরিত
ii. এটি অষ্টতলকীয়
iii. এতে বন্ধন কোণ 120°
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১১। ওসওয়াল্ড লঘুকরণ সূত্রানুসারে বিয়োজন মাত্রার ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) α ∝ C
(খ) α ∝ 1/√C
(গ) α ∝ 1/C
(ঘ) α ∝ C²
১২। Al₂(SO₄)₃ এর দ্রাব্যতা গুণফল 1.5 × 10⁻⁵ হলে SO₄²⁻ এর মোলার ঘনমাত্রা কত?
(ক) 1.27 × 10⁻¹ M
(খ) 4.20 × 10⁻² M
(গ) 6.21 × 10⁻³ M
(ঘ) 6.02 × 10⁻³ M
১৩। অম্লীয় বাফার দ্রবণের pᴴ নির্ণয়ের সমীকরণ কোনটি?
(ক) pᴴ = pKₐ – log [লবণ]/[ক্ষার]
(খ) pᴴ = pKₐ + log [লবণ]/[ক্ষার]
(গ) pᴴ = pKₐ – log [লবণ]/[এসিড]
(ঘ) pᴴ = pKₐ + log [লবণ]/[এসিড]
১৪। বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে—
i. Be²⁺ আয়নের বর্ণালি
ii. ধাপান্তরিত ইলেকট্রনের শক্তি শোষণ ও বিকিরণ
iii. পরমাণুর স্থায়িত্ব
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১৫। কোনটি দুর্বল লিগ্যান্ড?
(ক) NH₃
(খ) F⁻
(গ) CO
(ঘ) CN⁻
১৬। পটাশিয়াম এর সর্বশেষ ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত?
(ক) 3.42 × 10⁻³² JS
(খ) 4.22 × 10⁻³⁴ JS
(গ) 3.64 × 10⁻²⁷ JS
(ঘ) 4.22 × 10⁻²⁸ JS
১৭। কোন জোড়া দ্রবণ থেকে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যাবে?
i. HCOOH + NH₄OH
ii. HNO₃ + NH₄OH
iii. HCOOH + KOH
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৮। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি?
(ক) S > O > Se > Te > Po
(খ) Se > Te > Po > O > S
(গ) O > S > Se > Te > Po
(ঘ) S > Se > Te > Po > O
১৯। কোনটি এন্টি–অক্সিডেন্ট?
(ক) C₆H₈O₂
(খ) EDTA
(গ) TBHQ
(ঘ) K₂S₂O₅
২০। কোনটির পোলারায়ন করার ক্ষমতা বেশি?
(ক) Ca²⁺
(খ) Ba²⁺
(গ) Al³⁺
(ঘ) Fe³⁺
২১। কোনটি ভিনেগার?
(ক) CH₃CH₂OH এর 96.4% জলীয় দ্রবণ
(খ) HCOOH এর 4.6% জলীয় দ্রবণ
(গ) CH₃COOH এর 6—10% জলীয় দ্রবণ
(ঘ) HCHO এর 40% জলীয় দ্রবণ
২২। কোন লবণটির পানিতে দ্রাব্যতার উপর তাপমাত্রার ব্যতিক্রমী প্রভাব বিদ্যমান?
(ক) Na₂SO₄ · 10 H₂O
(খ) KNO₃
(গ) NaCl
(ঘ) CuSO₄ · 5H₂O
২৩। A₂(g) + 3B₂(g) ⇌ 2AB₃(g) বিক্রিয়ার ক্ষেত্রে—
i. চাপ বৃদ্ধি করলে উৎপাদ বাড়বে
ii. A₂ যোগ করলে উৎপাদ বাড়বে
iii. Kₚ ও K꜀ সমান হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৪। Fe এর ২২তম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি?
(ক) n = 3, l = 2, m = -1, s = +1/2
(খ) n = 3, l = 1, m = -1, s = +1/2
(গ) n = 3, l = 2, m = -2, s = -1/2
(ঘ) n = 3, l = 1, m = -2, s = -1/2
২৫। কোনটি ডায়াম্যাগনেটিক ধাতু?
(ক) Fe
(খ) Co
(গ) Ni
(ঘ) Zn
HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Rajshahi Board PDF Download by qChem+
এইচএসসি ২০২৫ রসায়ন ১ম পত্র পরীক্ষার বাংলা ভার্সন এমসিকিউ প্রশ্ন পিডিএফ ডাউনলোড
🧪 HSC 2025 রাজশাহী বোর্ড রসায়ন ১ম পত্র এমসিকিউ মক টেস্ট দিন (FREE)
আপনি কি HSC 2025 রাজশাহী বোর্ড রসায়ন ১ম পত্রের বাংলা ভার্সন এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করেছেন?
তাহলে এবার নিজের প্রস্তুতি যাচাই করার সময়! qChem+–এর HSC Chemistry 1st Paper Rajshahi Board 2025 Bangla Version MCQ Mock Test (FREE)-এ অংশ নিয়ে বাস্তব পরীক্ষার মতো পরিবেশে নিজেকে মূল্যায়ন করুন।
🎯 মক টেস্টের বিশেষ সুবিধাসমূহ
✅ সম্পূর্ণ FREE মক টেস্ট
✅ বোর্ড পরীক্ষার আদলে প্রস্তুতকৃত এমসিকিউ প্রশ্ন
✅ Timed Test – নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ
✅ Review Answers – পরীক্ষার পর নিজের উত্তরগুলো পর্যালোচনা করার সুবিধা
✅ তাৎক্ষণিক ফলাফল ও পারফরম্যান্স মূল্যায়ন
✅ দুর্বল অধ্যায়গুলো শনাক্ত করে আরও ভালো প্রস্তুতির সুযোগ
✅ পরীক্ষার আত্মবিশ্বাস ও সময় ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি
এই মক টেস্টটি HSC Chemistry পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে তারা প্রকৃত বোর্ড পরীক্ষার আগে নিজেদের প্রস্তুতির মান যাচাই করতে পারে।
📊 নিজের স্কোর জানুন, ভুলগুলো বিশ্লেষণ করুন এবং রসায়নে আরও ভালো ফলাফলের জন্য প্রস্তুত হন।
🚀 আজই মক টেস্ট শুরু করুন এবং HSC Chemistry পরীক্ষার জন্য আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি নিন।
👉 HSC Chemistry 1st Paper Rajshahi Board 2025 English Version MCQ Mock Test (FREE) শুরু করতে এখানে ক্লিক করুন:
Looking for the HSC 2025 Rajshahi Board Chemistry 1st Paper Bangla Version MCQ Question?
This post by qChem+ provides the HSC 2025 Rajshahi Board রসায়ন পরীক্ষার এমসিকিউ প্রশ্ন (Chemistry MCQ Questions) to help students strengthen their understanding of key chemistry concepts and improve exam performance.
Regular MCQ practice enhances problem-solving skills, builds confidence, and improves time management during exams. Whether you are revising fundamental concepts, testing your preparation level, or looking for board-standard multiple-choice questions, this resource offers valuable support for achieving higher marks in SSC Chemistry.
At qChem+, we are committed to delivering quality chemistry education through structured learning materials, expert guidance, and exam-focused resources. Students from Pallabi, Mirpur, Dhaka, and across Dhaka can benefit from our carefully curated academic content and chemistry preparation strategies.
Practice these HSC 2025 Dhaka Board Chemistry1st Paper MCQs, evaluate your understanding, and take a step closer to academic success with qChem+.
HSC ২০২৫ রাজশাহী বোর্ড রসায়ন বাংলা ভার্সনের এমসিকিউ প্রশ্ন খুঁজছেন?
qChem+–এর এই পোস্টে HSC ২০২৫ রাজশাহী বোর্ড রসায়ন পরীক্ষার এমসিকিউ প্রশ্ন (Chemistry MCQ Questions) প্রদান করা হয়েছে, যা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ রসায়ন ধারণাগুলো আরও ভালোভাবে বুঝতে এবং পরীক্ষায় উন্নত ফলাফল অর্জনে সহায়তা করবে।
নিয়মিত এমসিকিউ অনুশীলন সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে, আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পরীক্ষার সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করতে সাহায্য করে। আপনি মৌলিক ধারণাগুলো পুনরালোচনা করতে চান, নিজের প্রস্তুতির মান যাচাই করতে চান অথবা বোর্ডের মানসম্পন্ন বহুনির্বাচনী প্রশ্ন অনুশীলন করতে চান—এই রিসোর্সটি HSC রসায়নে উচ্চ নম্বর অর্জনের জন্য কার্যকর সহায়তা প্রদান করবে।
qChem+-এ আমরা মানসম্মত রসায়ন শিক্ষা নিশ্চিত করতে সুসংগঠিত শিক্ষাসামগ্রী, অভিজ্ঞ শিক্ষকের দিকনির্দেশনা এবং পরীক্ষাকেন্দ্রিক রিসোর্স প্রদান করে থাকি। পল্লবী, মিরপুর, ঢাকা এবং ঢাকার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা আমাদের যত্নসহকারে প্রস্তুতকৃত একাডেমিক কনটেন্ট ও রসায়ন প্রস্তুতি কৌশল থেকে উপকৃত হতে পারে।
এই HSC ২০২৫ রাজশাহী বোর্ড রসায়ন এমসিকিউ প্রশ্নগুলো অনুশীলন করুন, নিজের প্রস্তুতি মূল্যায়ন করুন এবং qChem+-এর সঙ্গে একাডেমিক সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যান।
HSC ২০২৫ সকল বোর্ডের রসায়ন বাংলা ভার্সনের এমসিকিউ প্রশ্ন খুঁজছেন?
- HSC ২০২৫ ঢাকা বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ চট্রগ্রাম বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ যশোর বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ সিলেট বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ বরিশাল বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ ময়মনসিংহ বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ কুমিল্লা বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
- HSC ২০২৫ দিনাজপুর বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ

1 Comment