HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Dhaka Board Bangla Version

Professional featured image for HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Dhaka Board Bangla Version by qChem+, featuring chemistry laboratory elements, MCQ exam notebook, molecular models, and modern educational design in blue and gold theme.

এইচএসসি ২০২৫ ঢাকা বোর্ড রসায়ন ১ম পত্র পরীক্ষার এমসিকিউ প্রশ্ন | HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Dhaka Board Bangla Version

সাম্য | ১৮৬ | ১৫৮১/২০২৫

ঢাকা বোর্ড

বহুনির্বাচনি অভীক্ষা

রসায়ন প্রথম পত্র

[২০২৫ সালের সিলেবাস অনুযায়ী]

সময়—২৫ মিনিট

পূর্ণমান—২৫

বিষয় কোড : 176 | সেট : গ

বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১।

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।

১। pH = 2 এবং pH = 4 ঘনমাত্রার দুটি দ্রবণ দেওয়া আছে। প্রথমটি দ্বিতীয়টি অপেক্ষা কত গুণ অম্লীয়?

(ক) ১০ গুণ

(খ) ১০০ গুণ

(গ) ১০০০ গুণ

(ঘ) ১০০০০ গুণ

২। 0.001 M NaOH দ্রবণের pH কত?

(ক) ৩

(খ) ৮

(গ) ১১

(ঘ) ১৩

৩। H₂(g) + I₂(g) = 2HI(g); 40°C তাপমাত্রায় Kₚ = 50.24 হলে K꜀ = ?

(ক) 2.262

(খ) 22.62

(গ) 5.028

(ঘ) 50.24

৪। H₃BO₃ এর ক্ষারকত্ব কত?

(ক) ১

(খ) ২

(গ) ৩

(ঘ) ৪

৫। খাদ্যবস্তুর লিপিডের জারণ রোধ করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

(ক) SO₂

(খ) CH₃CHO

(গ) CH₃COOH

(ঘ) H₂SO₄

৬। মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ও ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয়?

(ক) ইনভার্টেজ

(খ) ডায়াস্টেজ

(গ) মল্টেজ

(ঘ) জাইমেজ

৭। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক?

i. সোডিয়াম ক্লোরাইড

ii. সুক্রোজ

iii. সরবিক এসিড

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

৮। নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট?

(ক) BHT

(খ) TBHQ

(গ) সোডিয়াম বেনজোয়েট

(ঘ) BHA

৯। একটি লবণের 30°C তাপমাত্রায় দ্রাব্যতা ২৫ হলে 50g সম্পৃক্ত দ্রবণে দ্রব্যের পরিমাণ কত?

(ক) 5g

(খ) 7g

(গ) 10g

(ঘ) 25g

১০। নিচের কোনটি উভধর্মী অক্সাইড?

(ক) SO₃

(খ) ZnO

(গ) CaO

(ঘ) MgO

১১। এসিডের তীব্রতার ক্রমানুসারে কোনটি ঠিক?

(ক) HClO₄ > H₂SO₄ > HNO₃ > H₂SO₃

(খ) HClO₄ > H₂SO₄ > H₂SO₃ > HNO₃

(গ) H₂SO₃ > HClO₄ > H₂SO₄ > HNO₃

(ঘ) HNO₃ > HClO₄ > H₂SO₄ > H₂SO₃

১২। বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?

(ক) H⁺

(খ) He²⁺

(গ) Li³⁺

(ঘ) He⁺

১৩। কোন পরমাণুগুলোর সর্ববহিঃস্থ শক্তিস্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান?

(ক) He, C

(খ) K, Na

(গ) C, Mg

(ঘ) O, N

১৪। নিচের কোন বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?

(ক) অতিবেগুনি

(খ) দৃশ্যমান

(গ) অবলোহিত

(ঘ) গামারশ্মি

১৫। কোনটি নেসলার বিকারক?

(ক) Zn – Hg ও গাঢ় HCl

(খ) CuSO₄ + 2 NaOH

(গ) K₂HgI₄ + KOH

(ঘ) [Ag(NH₃)₂]OH

১৬। সিলভার ক্রোমেটের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে 0.00012 গ্রাম হলে দ্রাব্যতা গুণফল কত? [Ag-108, Cr-52]

(ক) 1.89 × 10⁻¹⁹

(খ) 1.75 × 10⁻²⁰

(গ) 1.37 × 10⁻¹⁸

(ঘ) 1.95 × 10⁻²¹

উদ্দীপকটি লক্ষ কর এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :

image
HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Dhaka Board Bangla Version 2

১৭। উদ্দীপকের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে?

(ক) Z

(খ) Y

(গ) X

(ঘ) A

১৮। উদ্দীপক অনুসারে—

i. A⁺ এর চৌম্বক ধর্ম নেই

ii. Z²⁺ দিয়ে গঠিত যৌগ বর্ণহীন

iii. Y মৌল পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

১৯। BF₄⁻ আয়নে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কোনটি?

(ক) sp

(খ) sp²

(গ) sp³

(ঘ) sp³d

২০। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে—

i. অর্থো নাইট্রো ফেনল

ii. অর্থো নাইট্রো টলুইন

iii. অর্থো হাইড্রোক্সি বেনজালডিহাইড

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২১। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি?

(ক) F > O > Cl

(খ) I > Br > Cl

(গ) F > Cl > O

(ঘ) N > I > Br

২২। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি?

(ক) বিক্রিয়ার সমাপ্তি

(খ) বিক্রিয়ার একমুখীতায়

(গ) প্রভাবকের প্রয়োজনীয়তা

(ঘ) সাম্যের স্থিতিশীলতা

২৩। পটাসিয়াম এর সর্ববহিঃস্থ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক?

(ক) n=4, l=2, m=+1, s=+½

(খ) n=3, l=0, m=0, s=-½

(গ) n=3, l=1, m=0, s=+½

(ঘ) n=4, l=0, m=0, s=+½

২৪। তিনটি মৌল P, Q ও R, যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ৪, ১২ ও ২০। উদ্দীপক অনুসারে—

i. P²⁺ ও Q²⁺ শিখা পরীক্ষায় বর্ণ দিতে পারে না

ii. পোলারায়ন ক্ষমতা বৃদ্ধির ক্রম R²⁺ > Q²⁺ > P²⁺

iii. বিয়োজন তাপমাত্রা বৃদ্ধির ক্রম RCO₃ > QCO₃ > PCO₃

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২৫। মানব রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান?

(ক) NaHCO₃ + H₂CO₃

(খ) CH₃COONa + CH₃COOH

(গ) NH₄Cl + NH₄OH

(ঘ) Na₂HPO₄ + H₃PO₄

HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Dhaka Board Bangla Version PDF Download by qChem+

এইচএসসি ২০২৫ রসায়ন ১ম পত্র পরীক্ষার এমসিকিউ মূল প্রশ্ন পিডিএফ ডাউনলোড

🧪 HSC 2025 ঢাকা বোর্ড রসায়ন ১ম পত্র এমসিকিউ মক টেস্ট দিন (FREE)

আপনি কি HSC 2025 ঢাকা বোর্ড রসায়ন ১ম পত্রের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করেছেন?

তাহলে এবার নিজের প্রস্তুতি যাচাই করার সময়! qChem+–এর HSC Chemistry 1st Paper Dhaka Board 2025 English Version MCQ Mock Test (FREE)-এ অংশ নিয়ে বাস্তব পরীক্ষার মতো পরিবেশে নিজেকে মূল্যায়ন করুন।

🎯 মক টেস্টের বিশেষ সুবিধাসমূহ

✅ সম্পূর্ণ FREE মক টেস্ট
✅ বোর্ড পরীক্ষার আদলে প্রস্তুতকৃত এমসিকিউ প্রশ্ন
Timed Test – নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ
Review Answers – পরীক্ষার পর নিজের উত্তরগুলো পর্যালোচনা করার সুবিধা
✅ তাৎক্ষণিক ফলাফল ও পারফরম্যান্স মূল্যায়ন
✅ দুর্বল অধ্যায়গুলো শনাক্ত করে আরও ভালো প্রস্তুতির সুযোগ
✅ পরীক্ষার আত্মবিশ্বাস ও সময় ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি

এই মক টেস্টটি HSC Chemistry পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে তারা প্রকৃত বোর্ড পরীক্ষার আগে নিজেদের প্রস্তুতির মান যাচাই করতে পারে।

📊 নিজের স্কোর জানুন, ভুলগুলো বিশ্লেষণ করুন এবং রসায়নে আরও ভালো ফলাফলের জন্য প্রস্তুত হন।

🚀 আজই মক টেস্ট শুরু করুন এবং HSC Chemistry পরীক্ষার জন্য আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি নিন।

👉 HSC Chemistry 1st Paper Dhaka Board 2025 English Version MCQ Mock Test (FREE) শুরু করতে এখানে ক্লিক করুন:
https://qchemplus.com/courses/hsc-chemistry-1st-paper-mcq-dhaka-board-2025-bangla-version/

Looking for the HSC 2025 Dhaka Board Chemistry 1st Paper Bangla Version MCQ Question?

This post by qChem+ provides the HSC 2025 Dhaka Board রসায়ন পরীক্ষার এমসিকিউ প্রশ্ন (Chemistry MCQ Questions) to help students strengthen their understanding of key chemistry concepts and improve exam performance.

Regular MCQ practice enhances problem-solving skills, builds confidence, and improves time management during exams. Whether you are revising fundamental concepts, testing your preparation level, or looking for board-standard multiple-choice questions, this resource offers valuable support for achieving higher marks in SSC Chemistry.

At qChem+, we are committed to delivering quality chemistry education through structured learning materials, expert guidance, and exam-focused resources. Students from Pallabi, Mirpur, Dhaka, and across Dhaka can benefit from our carefully curated academic content and chemistry preparation strategies.

Practice these HSC 2025 Dhaka Board Chemistry1st Paper MCQs, evaluate your understanding, and take a step closer to academic success with qChem+.

HSC ২০২৫ ঢাকা বোর্ড রসায়ন বাংলা ভার্সনের এমসিকিউ প্রশ্ন খুঁজছেন?

qChem+–এর এই পোস্টে HSC ২০২৫ ঢাকা বোর্ড রসায়ন পরীক্ষার এমসিকিউ প্রশ্ন (Chemistry MCQ Questions) প্রদান করা হয়েছে, যা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ রসায়ন ধারণাগুলো আরও ভালোভাবে বুঝতে এবং পরীক্ষায় উন্নত ফলাফল অর্জনে সহায়তা করবে।

নিয়মিত এমসিকিউ অনুশীলন সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে, আত্মবিশ্বাস গড়ে তোলে এবং পরীক্ষার সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করতে সাহায্য করে। আপনি মৌলিক ধারণাগুলো পুনরালোচনা করতে চান, নিজের প্রস্তুতির মান যাচাই করতে চান অথবা বোর্ডের মানসম্পন্ন বহুনির্বাচনী প্রশ্ন অনুশীলন করতে চান—এই রিসোর্সটি HSC রসায়নে উচ্চ নম্বর অর্জনের জন্য কার্যকর সহায়তা প্রদান করবে।

qChem+-এ আমরা মানসম্মত রসায়ন শিক্ষা নিশ্চিত করতে সুসংগঠিত শিক্ষাসামগ্রী, অভিজ্ঞ শিক্ষকের দিকনির্দেশনা এবং পরীক্ষাকেন্দ্রিক রিসোর্স প্রদান করে থাকি। পল্লবী, মিরপুর, ঢাকা এবং ঢাকার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা আমাদের যত্নসহকারে প্রস্তুতকৃত একাডেমিক কনটেন্ট ও রসায়ন প্রস্তুতি কৌশল থেকে উপকৃত হতে পারে।

এই HSC ২০২৫ ঢাকা বোর্ড রসায়ন এমসিকিউ প্রশ্নগুলো অনুশীলন করুন, নিজের প্রস্তুতি মূল্যায়ন করুন এবং qChem+-এর সঙ্গে একাডেমিক সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যান।

HSC ২০২৫ সকল বোর্ডের রসায়ন বাংলা ভার্সনের এমসিকিউ প্রশ্ন খুঁজছেন?

  1. HSC ২০২৫ চট্রগ্রাম বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
  2. HSC ২০২৫ রাজশাহী বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
  3. HSC ২০২৫ যশোর বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
  4. HSC ২০২৫ সিলেট বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
  5. HSC ২০২৫ বরিশাল বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
  6. HSC ২০২৫ ময়মনসিংহ বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
  7. HSC ২০২৫ কুমিল্লা বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ
  8. HSC ২০২৫ দিনাজপুর বোর্ড রসায়ন ১ম পত্র বাংলা ভার্সন এমসিকিউ

Share Now

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Similar Posts

qChem+ brings you HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Rajshahi Board English Version. Join qChem+ Ongoing batches in Pallabi,...
qChem+ brings you HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Rajshahi Board Bangla Version. Join qChem+ Ongoing batches in Pallabi,...
qChem+ brings you HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Chattogram Board English Version. Join qChem+ Ongoing batches in Pallabi,...
qChem+ brings you HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Chattogram Board Bangla Version. Join qChem+ Ongoing batches in Pallabi,...
qChem+ brings you HSC 2025 Chemistry 1st Paper MCQ Question Dhaka Board English Version. Join qChem+ Ongoing batches in Pallabi,...
qChem+ brings SSC 2026 Chemistry MCQ Question Dhaka Board English Version for you. Practice material for SSC 2027 students.
qChem+ brings for you SSC 2026 Chemistry MCQ Question Dhaka Board. Join qChem+ Ongoing batches in Pallabi, Mirpur, Dhaka and...